
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে ফেস্টুন হাতে খামারবাড়ির সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ। আজ রোববার এ চিত্র দেখা যায়।
বেলা ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল) নেতৃত্বে অবস্থান কর্মসূচি চলছে। সোয়া ১২টার দিকে টহলরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি ভন্ডুল করে দেয়। এ সময় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তাদের সরে যেতে দেখা যায়। তবে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ততক্ষণে খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার বিষয়ে কাজ করছেন পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা।

গত বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপপরিচালক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। এই বদলি ঘিরে খামারবাড়িতে এ অস্থিরতা তৈরি হয়েছে।

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক ছাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, সরকারের নির্দেশনায় আমরা চলি। খামারবাড়িতে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ছাড় দেওয়া হবে না।
আরও খবর পড়ুন:

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে