
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল শুক্রবার ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে আটকে দেওয়া হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ছাত্র-জনতা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র রহিম ইসলাম, আতাউর রহমান আরিফ, মো. রাজুসহ বিক্ষোভকারীরা জানান, ভোলায় পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুত রয়েছে। যা দিয়ে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দিয়ে ভোলায় গ্যাসভিত্তিক ভারী শিল্পকারখানা স্থাপন সম্ভব। অথচ ভোলায় প্রাপ্ত সেই গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন না করে দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো গ্রুপের মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন জোড়ালো হয়ে ওঠে।
তাঁরা আরও জানান, আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল রাতে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ি ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাস্তায় কাভার্ড ভ্যান আটকে বিক্ষোভ করেন। পরে তাঁরা ভ্যানটি বাস টার্মিনালসংলগ্ন হেলিপ্যাড রোডে নিয়ে রাখেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ আজ শনিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোতলজাত করা ইন্ট্রাকোর গ্যাসবাহী গাড়ি ঢাকায় যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে