
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিক ইদ্রিস আলীর আত্মহত্যার ঘটনায় মণ্ডল গ্রুপের মনট্রিমস কারখানার দুই কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইদ্রিসের মৃত্যুর এক দিন পর গতকাল শনিবার সকালে কারখানা চালু হলে শোক জানিয়েছে কর্তৃপক্ষ।
অব্যাহতি দেওয়া কর্মকর্তারা হলেন কারখানার সহকারী ব্যবস্থাপক (প্ল্যানিং) কামরুল ইসলাম ও উপব্যবস্থাপক (কার্টন সেকশন) হারুন অর রশিদ।
এলাকাবাসী, কারখানার কর্তৃপক্ষ, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত মনট্রিমস কারখানার পোশাকশ্রমিক ইদ্রিস আলী গত বৃহস্পতিবার রাতের পালায় দায়িত্ব পালনকালে কারখানায় অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি কারখানার সহকারী ব্যবস্থাপক (প্ল্যানিং) কামরুল ইসলাম ও উপব্যবস্থাপক (কার্টন সেকশন) হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর রাসায়নিক দ্রব্যজাতীয় কিছু পান করে আত্মহত্যা করেন।
বিষয়টি গণমাধ্যমে আসার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। কারখানার ভেতরে শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল শুক্রবার রাতেই ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সকালে কারখানাটি চালু হলে প্রধান ফটকের সামনে একটি নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ। সেখানে লেখা আছে, ‘আমাদের সহকর্মী মো. ইদ্রিস আলীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ শোক প্রকাশ এবং দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মনট্রিমস কারখানা কর্তৃপক্ষের নোটিশ দেখে কর্মস্থলে যোগ দেন শ্রমিকেরা।
ওই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই দুই কর্মকর্তা কারখানায় যোগ দেওয়ার পর থেকে শ্রমিকদের ওপর অত্যাচার করে আসছিলেন। তাঁদের মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করতেন।
শ্রমিকেরা জানান, অভিযুক্ত দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় তারা আন্দোলনে না গিয়ে কাজে যোগ দিয়েছেন। সহকর্মীর মৃত্যুর ঘটনার সঠিক বিচার করার দাবি জানান তাঁরা।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারওয়ার জানান, ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকাল থেকে কারখানা খুলে দেওয়ায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি যোবায়ের আহম্মেদ জানান, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতের স্বজনেরা লাশ নিয়ে তাঁদের গ্রামের বাড়িতে গেছেন। তাঁরা ফিরলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে