যুক্তরাষ্ট্রভিত্তিক মানবসেবামূলক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশন এবার পবিত্র রমজান সামনে রেখে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় ছয় শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গত শনিবার (১৮ মার্চ) বিকেলে জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টে এবং রোববার (১৯ মার্চ) বিকেলে জ্যামাইকায় ফাতেমা গ্রোসারি থেকে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, মসুরের ডাল, খেজুর, কালা ছানা, তেল, মুড়ি, সেমাই ও মসলা। জানা গেছে, খাদ্যসামগ্রী বিতরণ বিকেল সাড়ে ৫টায় হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই লোকজন ভিড় করতে শুরু করে। সে কারণে তাৎক্ষণিক অতিরিক্ত চাল-ডাল কেনা হয়। প্রত্যেককেই খাদ্যসামগ্রী দেওয়া হয়।
শাহ্ফাউন্ডেশনের ডিরেক্টর মইনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং আরেক ডিরেক্টর ফাহাদ সোলায়মানের পরিচালনায় এই আয়োজনে অতিথি ছিলেন জ্যাকসন হাইটস এলাকার অ্যাসেম্বলিওম্যান ক্যাটেলিনা ক্রুজ এবং জেসিকা রামোশ গঞ্জালেস। এ ছাড়া উপস্থিত ছিলেন শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ্ জে চৌধুরী, ডিরেক্টর ও ব্যবসায়ী এ কে এম ফজলুল হক, কো-ফাউন্ডার হুসনে আরা চৌধুরী, কো-ফাউন্ডার সাদিয়া জে চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, জেবিবিএর পরিচালক ও ব্যবসায়ী লিটু চৌধুরী, জেবিবিএর কর্মকর্তা শাহ্ চিশতি, আড়াংয়ের মালিক মোহাম্মদ হুমায়ুন, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, মেজর (অব.) জালাল, শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, সাংবাদিক আহমেদ হোসেন দীপু, সাংবাদিক নিহার সিদ্দিকী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ আজিজুল, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রতিষ্ঠাতা সভাপতি মীর নিজামুল হক, সভাপতি শাকিল মিয়া, সোলায়মান পাটোয়ারী প্রমুখ।
এ ছাড়া জ্যামাইকায় শাহ্ ফাউন্ডেশনের ডিরেক্টর এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক জে মোল্লা সানির পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান জিম জিনারো, কাউন্সিলওম্যান নাতাশা উইলিয়াম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ও মূলধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার।
প্রতিষ্ঠার পর থেকেই শাহ্ ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি শুধু নিউইয়র্কে নয়, মানবতার দিকে সব সময় হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষত যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভারতে অসহায় মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে শাহ্ ফাউন্ডেশন। এর আগে বন্যার সময়, করোনা মহামারি, শীতার্ত মানুষের পাশে উষ্ণতা নিয়ে হাজির হয়েছে সংগঠনটি। এবারও বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে