
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে। তিনি এক ছেলে ও এক কন্যাসন্তানের জনক। নিহত ব্যক্তির চাচাতো ভাই মো. পারভেজ মোশারফ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারভেজ মোশারফ বলেন, মিজানুর রহমান সৌদি আরবে পণ্য পরিবহনের গাড়ি চালাতেন। ২০ এপ্রিল সৌদি আরবের সময় রাত ২টার দিকে গাড়িতে মালপত্র ভর্তি করে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পারভেজ মোশারফ আরও বলেন, ‘পরিবারের সদস্যরা আজ সোমবার দুপুরে তাঁর মৃত্যুর বিষয়টি জেনেছেন। তাঁর লাশ দেশে আনার প্রস্তুতি চলছে। ২১ বছর ধরে মিজানুর রহমান সৌদি আরবে বসবাস করছেন। সর্বশেষ গত বছর দেশে এসেছিলেন।’
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামের একজনের মৃত্যুর খবরটি শুনেছি। বিষয়টি দুঃখজনক। তিনি এই উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। তাঁর লাশ দেশে আনার জন্য সার্বিক সহযোগিতা করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে