
গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ‘যমুনা অ্যাপারেলস লিমিটেড’ নামের কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা দিনভর কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।
কারখানা সূত্রে জানা যায়, উচ্ছৃঙ্খলতার অভিযোগে গত মঙ্গলবার কারখানাটির ১১৬ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী তাঁদের সব পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধ ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্য শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি শুরু করেন তাঁরা। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
কারখানামালিক রাকিব সাজ্জাদ মোবাইল ফোনে বলেন, শ্রমিকদের দাবি অযৌক্তিক। শ্রম আইনের ধারা অনুযায়ী শ্রমিকদের চাকরিচ্যুত ও পাওনা পরিশোধ করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিকেরা দিনভর কর্মবিরতি পালন করেছেন। পরে সেনাসদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো সমাধান ছাড়াই বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে