চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
১৬ এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এর পর থেকে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে যৌথ বাহিনী পূর্ণচন্দ্র কার্বারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পায়। এ সময় গুলি, তিন জোড়া পোশাক, ১৯টি ইউনিফর্মের প্যান্ট, একটি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, দুটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, ক্যামেরা, প্রিন্টার, সেলাই মেশিন, তাঁবু, নেট ও জিম্মিকে আটকে রাখার লোহার চেইন উদ্ধার করা হয়।
পরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযানে নেতৃত্ব দেওয়া নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনে প্রতিটি এলাকায় তল্লাশি করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এ বিষয়ে জানতে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমাকে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তিনি বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, ‘পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারের নামে যেভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়। ইউপিডিএফের গোপন আস্তানা বলে কিছু নেই।’
অভিযানের বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘তথ্য পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর উদ্যোগে অভিযান চালানো হয়েছে। আস্তানায় পোশাক, ইউনিফর্মের প্যান্ট, ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম পেয়েছি। কিন্তু আমরা অপহৃতদের পাইনি।’ তিনি বলেন, ‘কিছু লোককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি সত্যতা না পেয়ে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে