
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নেমে নিখোঁজ বিজিবি সদস্য মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর বঙ্গোপসাগরের মোহনা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আর আগে চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।
বিল্লাল হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) টেকনাফের শাহপরীর দ্বীপের সীমান্ত ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে।
এর আগে গতকাল শনিবার সকালে নাফ নদের মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার ভোররাতে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় বহনকারী নৌকায় উদ্ধার অভিযানে যান বিজিবি সদস্যরা। এ সময় উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল। ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া গেছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নৌকাডুবির ঘটনায় শনিবার চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে