
যশোরে সম্রাট হোসেন (২৫) নামের এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আহত সম্রাট শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা, অস্ত্র, মাদকসহ ছয়টি মামলা রয়েছে। মাদক বেচাকেনা নিয়ে বিরোধ ও চাঁদার টাকা না পেয়ে এ ঘটনা ঘটেছে।
সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন জানিয়েছেন, সম্প্রতি তাঁরা একখণ্ড জমিসহ বাড়ি কিনেছেন। ওই জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করেন। তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে চলে যান। ওই জমির দখল নিতে গেলে রাত ১০টার দিকে কুদরতসহ অন্যরা হামলা চালায়। এ সময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারধর করে। একপর্যায়ে তাঁর দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। তাতে তাঁর চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
যশোর হাসপাতালের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, ‘সম্রাটের বাঁ চোখের চারপাশে পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সম্রাট রেলগেট এলাকার মাদক ব্যবসায়ী। ছুরিকাঘাতের ঘটনায় যাদের নাম আসছে, তারাও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। ধারণা করছি, মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।’
আরও খবর পড়ুন:

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে