লক্ষ্মীপুরে চোর সন্দেহ শ্রমিক দলের এক নেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আজ সোমবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রাজু হোসেন সদর উপজেলার সবুজের গোঁজা এলাকার সবুজ মিয়ার ছেলে। তিনি চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক ছিলেন। গতকাল রোববার রাতে সবুজের গোঁজা এলাকায় রাজুকে কয়েক দফা মারধর করা হয়। আজ সকালে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রাত আড়াইটার দিকে সবুজের গোঁজা এলাকায় কবির হোসেনের বাড়ি থেকে অটোরিকশা চুরির অভিযোগ তুলে রাজুকে আটক করা হয়। পরে কবিরের নেতৃত্বে এলাকার লোকজন তাঁকে মারধর করেন। রাতভর কয়েক দফা পেটানো হয়। একপর্যায়ে রাজু গুরুতর আহত হলে আজ সকালে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।
চররুহিতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাজু হোসেন চররুহিতার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। রাজুর পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অথচ রাতের আঁধারে কবির হোসেন নামের এক ব্যক্তির অটোরিকশা চুরির অপবাদ দিয়ে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নয় রাজু। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শ্রমিক দলের নেতা-কর্মীরা।’
এ বিষয়ে সদর থানার ওসি মোন্নাফ বলেন, ‘চোর হলেও কাউকে পিটিয়ে হত্যা করে আইন হাতে তুলে নেওয়া যাবে না। দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে। চুরি না অন্য কোনো ঘটনায় এই হত্যাকাণ্ড, সে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে