
সংক্রমণ ভয়ানক বেড়ে যাওয়ায় মার্চের শুরুতেই টিকা রপ্তানি স্থগিত ঘোষণা করে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা সময়মতো পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যেখানে এই মুহূর্তে দ্বিতীয় ডোজ টিকার জন্য প্রয়োজনের চেয়ে ১২ লাখের বেশি ডোজ ঘাটতি রয়েছে। প্রথম ডোজ দেওয়া অব্যাহত থাকলে ঘাটতির পরিমাণ আরও বাড়বে।
এ পরিস্থিতিতে বিকল্প উৎস হিসেবে রাশিয়া ও চীনের টিকা আমদানির চেষ্টা করছে সরকার। এরই মধ্যে রাশিয়া তাদের স্পুটনিক–৫ টিকার ফর্মুলা দিতে চেয়েছে। ফলে দেশেই কোভিড টিকা উৎপাদনের পথ খুলে গেছে।
আজ শনিবার সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছেন, এবছরই টিকা উৎপাদনে যাওয়ার পরিকল্পনা বেক্সিমকোর নেই। তিনি বরং সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির বাকি টিকা আনার ব্যাপারে সরকারি পর্যায়ে জোরালো পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।
তিন কোটি ডোজ টিকা কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছরের নভেম্বরে চুক্তি করে বাংলাদেশ। ওই টিকা সরবরাহের দায়িত্বে আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা। তবে এখন পর্যন্ত দুই ধাপে ৭০ লাখ ডোজ দিয়েছে সেরাম।
আজ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান।
এসময় দেশে টিকা উৎপাদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বেক্সিমকোর প্ল্যান ছিল ভ্যাকসিন এনে দিয়ে সরকারকে সহায়তা করা। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি তাতে করে না বানানো ছাড়া কোনো পথ নেই। এ বছরের মধ্যেই আশা করছি লোকাল প্রোডাকশন ছাড়া কোনো পথ নেই। এমন কোনো ওষুধ নেই যেটা বাংলাদেশ বানাতে পারে না।’
তবে চলতি বছরের মধ্যে টিকা উৎপাদন করতে বেক্সিমকোর কোনো পরিকল্পনা নেই বলে উল্লেখ করেন পাপন। সেই সঙ্গে টিকা উৎপাদনের মতো অবকাঠামো ও অন্যান্য সুবিধা যাদের আছে তারা এখনো কেন এগিয়ে এল না– এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আগামী দুই মাসের মধ্যে প্রচুর ভ্যাকসিন চলে আসবে উল্লেখ করে বেক্সিমকোর এমডি বলেন, জুন পর্যন্ত সংকট থাকবে, জুনের পরে কোনো সংকট থাকবে না।
সরকার অনুনমোদিত কোনো কোভিড ভ্যাকসিন নিলে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সকে সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে