রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উত্তরা আর্মস পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী গোলাম রব্বানী জানান, তিনি উত্তরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ওই ব্যক্তি রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন জানতে পারেন, একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে ওই ব্যক্তিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভোরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয়রা ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি। তার পরনে পুরোনো একটি লুঙ্গি ও সোয়েটার ছিল। যেগুলো দেখে তাকে ভবঘুরে মনে হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ভোরে পথচারীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। পথচারীরা জানান ট্রাকে চাপা দিয়েছিল ওই ব্যক্তিকে। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে