মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় তিন নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া এলাকায় আজ শনিবার সন্ধ্যায় মরদেহগুলো ভেসে আসে। উদ্ধার কার্যক্রম চলাকালে বিজিবির এক সদস্য সাগরে নিখোঁজ হয়েছেন।
উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছরের মতো হবে বলে জানিয়েছেন স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফারিহা ইয়াসমিন।
এর আগে সকালে নৌকাটি নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশের অনুপ্রবেশকালে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকাডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার কার্যক্রম চলাকালে বিজিবির এক সদস্য সাগরে নিখোঁজ হন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে