পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ডরমিটরি থেকে মামুন মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সদর উপজেলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে মামুন ‘আত্মহত্যা’ করেছেন।
মামুন মিয়া মঠবাড়িয়া উপজেলার তুষখালীর জমাদ্দার বাড়ি এলাকার মো. মাহবুব হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক ট্রেডের আউটসোর্সিংয়ের কাজ করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মামুন মিয়ার চলতি বছরের জানুয়ারি মাসে মোংলায় চৈতি মিম নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে নববধূর সঙ্গে মামুনের বনিবনা হচ্ছিল না।
এ নিয়ে সব সময় মামুন মানসিক বিষণ্নতায় ভুগতেন। ছুটিতে বাড়ি গেলেও ঈদের দিন রাতে তিনি তাঁর কর্মস্থলে ফিরে আসেন। আজ সকালে ডরমিটরির অন্য রুমের বাসিন্দারা তাঁকে ডেকে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মৃতের বোন মারুফা বলেন, ‘আজ সকালে আমার সঙ্গে কথা হয়। বারবার বলছিল, বউয়ের জন্য আমার জীবনটাই শেষ, আমি মনে হয় আর বাঁচব না। দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিল আমার ভাই।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবাহান বলেন, লাশ উদ্ধারের সময় মামুন ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে