
ছারছীনার পীর সাহেব হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ জমিয়তে হিযবুল্লার আমির, বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লি মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
ছারছীনার পীর সাহেব দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রথমে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, তারপর সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অনেক নাতি-নাতনি রেখে যান। তাঁর জানাজা আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরিফে অনুষ্ঠিত হবে।
ছারছীনার পীর সাহেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ। তিনি মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে