
বরগুনার পাথরঘাটায় উপজেলা শ্রমিকলীগের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের বিএফডিসি সংলগ্ন একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে পাথরঘাটা উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান সোহেল (৪২) ও পাথরঘাটা সদর ইউনিয়নের ছৈলাতলা এলাকার আব্দুল কালাম কাজীর ছেলে সাবেক ইউপি সদস্য হেলাল কাজী (৪০)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পাথরঘাটা থানা-পুলিশের একটি টিম মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার সময় জানতে পারে কিছু মাদক কারবারি একটি ঘরের মধ্যে মাদক কেনাবেচা করছেন। এ সময় মোস্তাফিজুর রহমান সোহেলের বাসায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানে ১৫ পিস ইয়াবা এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে মোস্তাফিজুর রহমান সোহেল এবং হেলাল কাজীকে গ্রেপ্তার করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, ধর্ষণ ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা দিয়ে আজ সোমবার আদালতে পাঠানো হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে