
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরকারি কৌঁসুলিসহ (পিপি) জামায়াতে ইসলামী-সমর্থিত আইনজীবীদের ওপর হামলার ঘটনায় পটুয়াখালী সদর থানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
আজ বুধবার বিকেলে মামলাটি করেন পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. রুহুল আমীন সিকদার।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নম্বর ২৬।
মামলার আসামিরা হলেন মো. মাহবুবুর রহমান সুজন (৩৯), মো. মিজানুর রহমান (৮), মিজান মাস্টার (৪৮), এস এম তৌফিক হোসেন মুন্না (৪১), মো. আরিফ হোসেন (৪৫), মো. সাহাবুদ্দিন (সাবু) (৪৪), মো. আরিফুর রহমান রিয়াজ (৪৪), মো. নাজমুল আহসান মুন্না (৪৮), মো. মজিবুল হক বিশ্বাস রানা (৪২), শরীফ মো. সালাহউদ্দিন, মো. ইমরান হোসেন বাদল (৪০), মো. আবু জাফর খান (৫০)।
আসামিরা সবাই পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য। তাঁদের মধ্যে শরীফ মো. সালাহউদ্দিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোজাম্মেল হোসেন তপন বলেন, ‘একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। আমরা জেলা জামায়াতের আমির অ্যাড. নাজমুল আহসানের সঙ্গে কথা বলে একটা মীমাংসা করে দিয়েছি। তবে এরপরও মামলা হবে এমনটা প্রত্যাশিত ছিল না। বিষয়টি নিয়ে আমরা বিব্রত বোধ করছি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে