
বরিশালের মুলাদীতে একটি লোহার সেতু ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছেন তিন গ্রামের মানুষ। গতকাল বুধবার সকালে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের খালের সেতুটি ভেঙে পড়ে। এতে সেতু একাংশে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন বাসিন্দারা।
এদিকে সেতু ভেঙে পড়ায় খালে ইঞ্জিনচালিত নৌকা ও জেলে নৌকা চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তি বেড়েছে বলে জানান, স্থানীয়রা। দ্রুত লোহার সেতু অপসারণ করে নতুন ঢালাই সেতু নির্মাণ করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হান্নান চৌকিদার বলেন, কয়েক দিনের ভারী বর্ষায় চরমালিয়া ব্যাপারীর হাট থেকে ৩৬ ভেদুরিয়া খালের লোহার সেতুটি ভেঙে পড়ে। স্থানীয়দের সহায়তায় বাঁশের সাঁকো দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১০ বছরের পুরোনো সেতু ভেঙে পড়ায় চরমালিয়া, ষোলঘর ও ৩৬ ভেদুরিয়া গ্রামের কয়েক হাজার মানুষের ভোগান্তি হচ্ছে। দ্রুত সেতু মেরামতের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
চরমালিয়া গ্রামের শহিদুল ইসলাম সিকদার বলেন, জয়ন্তী নদীর ৩৬ ভেদুরিয়া মোহনা থেকে ব্যাপারীর হাট পর্যন্ত খাল দিয়ে বেশ কিছু ইঞ্জিনচালিত নৌকায় মালামাল পরিবহন করেন। এ ছাড়া স্থানীয় জেলেরা নদীতে যাওয়ার জন্য খালটি ব্যবহার করেন। সেতু ভেঙে পড়ায় খাল দিয়ে নৌকা চলাচল বন্ধ হওয়ায় স্থানীয় জেলেরা দুর্ভোগে পড়েছেন। ভাঙা সেতুটি অপসারণ করা হলে নৌকা দিয়ে চলাচল সহজ হতো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, সফিপুর ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। স্থানীয় ইউপি সদস্যকে সেতুটি অপসারণের নির্দেশনা দেওয়া এবং নতুন সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে