
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ দেখে অসুস্থ হয়ে প্রতিবেশী এক নারী মারা গেছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া নারীর নাম স্বপ্না রানী সরকার (৪০)। তিনি ওই গ্রামের কৃষক সঞ্জিত সরকারের স্ত্রী। তাঁর অনামিকা সরকার (১৬) ও উৎসব সরকার (৪) নামের দুটি সন্তান রয়েছে।
সঞ্জিত সরকার জানান, আজ সড়ক দুর্ঘটনায় নিহত হন তাঁদের প্রতিবেশী অলোক সরকার (২০)। অলোক সঞ্জিতকে দাদু ও স্বপ্নাকে দিদিমা বলে ডাকতেন। বিকেলে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অলোকের লাশ বাড়িতে আনা হয় তখন অন্য প্রতিবেশীদের সঙ্গে স্বপ্নাও দেখতে যান। লাশ দেখার পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন এবং বাড়ি ফিরে চুপচাপ হয়ে পড়েন। বিকেল সাড়ে ৫টার দিকে অলোকের লাশ শ্মশানে নিয়ে যাওয়ার পর হঠাৎই স্বপ্না ছটফট করতে করতে একপর্যায়ে মারা যান।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অলোক নিহত হন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্বপ্নার লাশ আগামীকাল মঙ্গলবার শেরপুর উত্তরবাহিনী মহাশ্মশানে সৎকারের প্রস্তুতি নেওয়া হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে