
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিনজনকে আটকের পর একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাঁকে ৭ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝালকাঠির সহকারী কমিশনার সাইফুল ইসলাম।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কাওসার সিকদার (৩০)। তিনি শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।
আজ রোববার দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় দালাল সন্দেহে তিনজনকে আটকের পর একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করা হয়। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সাইফুল ইসলাম আরও বলেন, আমাদের টিম সকাল থেকে ছদ্মবেশে এখানে অবস্থান নেয়। পরবর্তীকালে পাসপোর্ট অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদরা অতিরিক্ত টাকার মাধ্যমে পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলেন এবং এর সঙ্গে এই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যোগসূত্র থাকার কথাও জানান। আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে