
বরিশালের বাকেরগঞ্জে লেবুবাগানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা ও দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। দুই সন্তান নিয়ে মা বাড়ির বাগানের গাছ থেকে লেবু আনতে গিয়েছিলেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডালমারা গ্রামের রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া বেগম ও তাঁর মেয়ে রেজমি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে আগে থেকেই বাগানে পড়েছিল। সেটা জানত না রিয়াজ মোল্লার পরিবার। লেবু তুলতে গিয়ে প্রথমে তারে জড়িয়ে পড়ে ছেলে সালমান। তাকে উদ্ধার করতে গিয়ে মা সোনিয়াও বিদ্যুতায়িত হন। মা ও ভাইকে রক্ষা করতে গিয়ে মেয়ে রেজমিরও একই পরিণতি হয়। এতে তিনজনই ঘটনাস্থলে মারা যান।
ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, ‘স্থানীয় লোকজন পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানানোর পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এর পর হলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, তিনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
পল্লী বিদ্যুতের বাকেরগঞ্জ জোনাল উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোবিন্দ চন্দ্র দাস জানান, কত দিন ধরে তার ছিঁড়ে পড়েছে, সেটা তাঁরা জানতেন না। তিনি জানান, এ বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে