
পটুয়াখালীতে নিখোঁজের দুই দিন পর নদী থেকে আলামিন খন্দকার (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের লাউকাঠি নদীর উত্তর পাড়ে সরকারি গোডাউন ঘাটে তাঁর লাশ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আলামিন খন্দকার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ব্রিজ এলাকার মৃত খালেক খন্দকারের ছেলে এবং তিনি পেশায় দিনমজুর ছিলেন।
এর আগে গত বুধবার সকালে আলামিন কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলে ওই দিন আর ফিরেননি। পরে গতকাল বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে বিষয়টি মৌখিকভাকে পুলিশকে অবহিত করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ বলেন, আজ সকাল ৯টার দিকে নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় আলামিনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ সেকেন্ড আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে