পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার সকালে সৈকতের পূর্বদিকে গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত দু–তিন দিন আগে ওই ব্যক্তিকে এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সমুদ্র তীরবর্তী স্থানে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর শোনার সঙ্গে সঙ্গে একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর আনুমানিক বয়স ৩৫। আর স্থানীয়দের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
দেলোয়ার হোসেন আরও জানান, প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি; তাই তাঁর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় পাওয়ার চেষ্টা করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে