
পিরোজপুর সদর ও নেছারাবাদে আগুনে অন্তত ৫৫টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এবং আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে নেছারাবাদের মিয়ারহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান বলেন, ‘ভোরে মসজিদের মাইকে আগুনের খবর শুনতে পেয়ে ছুটে আসি। সেখানে আমাদেরও দুটি দোকান পুড়ে গেছে। আগুনে কাপড়ের দোকান, মুদি, ফলের দোকান, পাখির দোকান, লেপতোষক, মাছের দোকান, ইলেকট্রনিকস, ওষুধের দোকানসহ ৪৫টি দোকান পুড়েছে। আগুনে ব্যবসায়ী ও দোকান মালিক উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ কোটি টাকা।’
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, সেদিকে সতর্ক অবস্থায় ছিলাম। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।’
পিরোজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত দায়িত্বে থাকা ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। এটা তদন্তসাপেক্ষে বলা যাবে। তিনি বলেন, সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুকিত হাসান খান আজকের পত্রিকাকে বলেন, পিরোজপুরের দুটি উপজেলায় গতরাতে আগুনে অনেকগুলো দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে