বরিশালের মুলাদীতে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথা ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম নাসির সরদার (৫২)। তিনি চরবাটামারা গ্রামের মৃত গগন সরদারের ছেলে। তিনি গাছ ও গরুর ব্যবসা করতেন। পরিবারের দাবি, ব্যবসা ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
নাসিরের মেয়ে লামিয়া আক্তার জানান, তাঁর বাবা এলাকায় গাছের ব্যবসার পাশাপাশি বিভিন্ন উৎসবের সময় স্থানীয় সালাম হাওলাদার, জুলহাস হাওলাদার, আব্দুর রাজ্জাক ও বাচ্চু হাওলাদারের সঙ্গে গরু কিনে মাংস বিক্রি করতেন। তিনি ঈদুল ফিতর উপলক্ষে চরবাটামারা নতুন হাটে মাংস বিক্রির জন্য গতকাল বিকেলে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে স্থানীয় হাসেম হাওলাদার জানান, নাসির অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিবারের লোকজন সালাম হাওলাদারের বাড়ির সামনে গিয়ে নাসিরের মাথা ও বাঁ চোখে আঘাতের চিহ্ন দেখতে পান। রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতির সময় তিনি মারা গেলে পুলিশে সংবাদ দেওয়া হয়।
লামিয়া বলেন, ‘গরু ও গাছের ব্যবসা এবং জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, সংবাদ পেয়ে রাতেই নাসিরের লাশ উদ্ধার করা হয়। লাশের মাথা ও চোখে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে