
সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ঝালকাঠির নলছিটি দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ ও স্থানীয়রা জানান, কলেজের অধ্যক্ষের অফিসকক্ষের সামনের বারান্দার গেটের গ্রিলের হ্যাজবোল্ড ভেঙে ভেতরে প্রবেশ করে কলেজের সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা। পরে কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ল্যাবে থাকা ১৬টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। আজ (মঙ্গলবার) সকালে কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে নলছিটি থানা-পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ স্বপন কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘যে ভবনে (বিল্ডিং) চুরি হয়েছে সেই ভবনের নৈশপ্রহরী (নাইটগার্ড) নাসির উদ্দীন তালুকদার ও আলতাব মল্লিক ঘুমিয়ে ছিল। সকালে উঠে তারা দেখে তালা ভাঙা। তারপর আমাকে সকাল ৯টা বাজে কল দিয়ে ঘটনা জানায়। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসেছিল, এ বিষয়ে বিকেলে নলছিটি থানায় লিখিত অভিযোগ দেব।’
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে