
ঝালকাঠির রাজাপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ছুরিকাঘাতে জখম হয়ে তিনি রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।
আজ শনিবার সকালে উপজেলা শহরের স্কুল মার্কেট এলাকায় ছাত্রলীগ নেতা–কর্মীরা তাঁর পথরোধ করে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন কিরণ।
এ ছাত্রদল নেতা অভিযোগে বলেন, সকালে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার সময় শহরের স্কুল মার্কেট এলাকায় চুন্নুর চায়ের দোকানের সামনে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁর পথ রোধ করে হামলা চালান। এ সময় তাঁর বাঁ হাতে মারাত্মক জখম হয়। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।
এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রীয় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। হামলার এ ঘটনার সঙ্গে তাঁরা সম্পৃক্ত নন। বিষয়টি শুনেছি, এটা তাঁদের অভ্যন্তরীণ কোন্দলে হতে পারে।’
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। এমন ঘটনায় কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে