তীব্র শীতের পাশাপাশি বরিশাল নগরীতে বৃষ্টি হয়েছে। যে কারণে সরকারের নির্দেশে মাধ্যমিক বিদ্যালয় আজ বৃহস্পতিবার বন্ধের ঘোষণা দেয়া হয়। অথচ প্রাথমিক বিদ্যালয় খোলা। যে কারণে চরম বিপাকে কোমলমতি শিশু ও অভিভাবকেরা।
নগরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, সেগুলোয় নামেমাত্র ক্লাস চলছে। বৃষ্টি আর শীতে শিশু শিক্ষার্থীর উপস্থিতিও কম। অনেকে আবার শীতজনিত নানা রোগে এরই মধ্যে আক্রান্ত হয়েছে। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অবশ্য এজন্য জেলা শিক্ষা অফিসকে দুষছেন।
বরিশাল জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘স্কুল বন্ধের কোনো নির্দেশনা তারা পাননি।’
বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন বলেন, ‘সরকারের নির্দেশনা তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে বিদ্যালয় বন্ধ রাখতে হবে। বিভাগের কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল না। এজন্য স্কুল বন্ধ করা হয়নি।’
তবে জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘তাপমাত্রা হ্রাস ও বৈরী আবহাওয়া বিরাজ করায় মাধ্যমিক শ্রেণির সব বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।’
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে তাপমাত্রা রয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির ছিল নগরে দিনভর।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে