পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা বাজারের সদর মডেল কেন্দ্রীয় হরিসভা সর্বজনীন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানি উপজেলার এ মন্দিরটিতে কালী প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া যায় বলে জানান ইন্দুরকানি সদর মডেল কেন্দ্রীয় হরিসভা সর্বজনীন মন্দিরের সাধারণ সম্পাদক মিল্টন মন্ডল। তবে মন্দিরের প্রতিমাটি পুরোনো হয়ে যাওয়ায় সেটি বাতাসে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ইন্দুরকানি থানার ওসি এনামুল হক।
ইন্দুরকানি থানার ওসি এনামুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে মন্দির ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। প্রতিমাটি গত বছরের তৈরি ও পুরোনো হয়ে গেছে। নিচে ইট দেওয়া ছিল তাই প্রাথমিকভাবে ধারণা করছি এটি বাতাসে পড়ে গেছে। স্থানীয়রা নতুনভাবে আবারও প্রতিমা নির্মাণ করছেন। এই প্রতিমাটি সবার উপস্থিতিতে বিসর্জন দেওয়া হয়েছে।’
তবে মন্দিরের সাধারণ সম্পাদক মিল্টন মন্ডল জানান, ইন্দুরকানি উপজেলার বাজারে অবস্থিত এ মন্দিরটিতে দুর্গা, কৃষ্ণ, জগধার্থী ও কালীপূজাসহ নানা ধরনের পূজা অর্চনা হয়ে থাকে। সর্বশেষ বুধবার সন্ধ্যায় কালির প্রতিমাকে অর্চনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মন্দিরের দুর্গা প্রতিমা তৈরি করার জন্য কারিগররা মন্দিরে প্রবেশ করলে দেখতে পান মন্দিরের কালি প্রতিমা উল্টে ফেলে রাখা হয়েছে এবং প্রতিমার হাত ভাঙচুর করা হয়েছে। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
‘প্রতিমা পড়ে গেছে’ প্রশাসনের এমন বক্তব্যের বিষয়ে মন্দিরের সাধারণ সম্পাদক মিল্টন মন্ডল বলেন, ‘এই প্রতিমাটির ওজন প্রায় দুই মনের বেশি। এটি কখনোই বাতাসে উল্টে পরে যেতে পারে না। এটি একটি সাম্প্রদায়িক হামলা। অনেক দিন ধরে প্রতিমার পূজা অর্চনা হয় তাতে কিছুই হলো না। হঠাৎ করেই একটা হাত নাই আবার উপুড় হয়ে পড়ে আছে। না ভাঙলে এমনটা কীভাবে হয়?’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে