
পিরোজপুরের ইন্দুরকানিতে মাকে সুপারিগাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দেওয়া চাকরিচ্যুত সেনাসদস্য মো. আল আমীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে পিরোজপুর আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল রোববার রাতে উপজেলার পত্তাশী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আল আমীন (২৬) ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমীন নারী-সংক্রান্ত কারণে প্রথম স্ত্রীর অভিযোগে ২০২৪ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। পরে আল আমীনের চারিত্রিক সমস্যার কারণে তাঁর দ্বিতীয় স্ত্রীও তাঁকে ডিভোর্স দিয়ে চলে যান। এসব বিষয়ে আল আমীন তাঁর বাবাকে দোষারোপ করতে থাকেন।
এর জেরে গতকাল সকালে আল আমীন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তাঁর পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। পরে স্থানীয়দের খবরে ইন্দুরকানি থানার পুলিশ তাঁর বাড়িতে গেলে আল আমীন পালিয়ে যান। পরে ফিরে এসে তিনি উত্তেজিত হয়ে নিজের মাকে ঘর থেকে টেনে নিয়ে বাইরে সুপারিগাছের সঙ্গে বেঁধে রেখে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় বাবা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করেন।
জানতে চাইলে জয়নাল কাজী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরে আগুন দিয়েছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মামলা দিয়েছি। এর বেশি কিছু বলতে চাই না।’
এ বিষয় ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত সেনাসদস্য আল আমীনকে রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁর পিতার মামলা শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে