
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপস।
আজ মঙ্গলবার দুপুরে অক্সফোর্ড মিশন রোডের বাসভবনের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ফলাফল প্রত্যাখ্যান করেন।
ইকবাল হোসেন তাপস বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল আমি প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে রাজশাহী ও সিলেটের নির্বাচন বর্জনের জন্য কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রতি আমি আহ্বান জানাচ্ছি।’
বরিশাল নগরবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করে ইকবাল হোসেন বলেন, ‘আমি আপনাদের আশা, আকাঙ্ক্ষা, মর্যাদা, ভোটাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছি। আজ্ঞাবহ নির্বাচন কমিশন বলেছিল, একটা সুষ্ঠু নির্বাচন দেবে। কিন্তু নির্বাচন কমিশন, সরকার ও সরকারি অন্যান্য প্রতিষ্ঠান আপনাদের সঙ্গে ডিজিটাল প্রতারণা করেছে।’
এ সময় তিনি ইসির কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করীমের ওপর হামলার বিচার দাবি করেন।
ইকবাল হোসেন আরও বলেন, ‘ইভিএম তো মানুষ পরিচালিত। মেশিনের পেছনের মানুষগুলো সব সরকারের পক্ষে কাজ করেছে। আমাদের শুধু নেতাই আছে ১০ হাজারের ওপরে। এ ছাড়া কর্মী, সমর্থক, আত্মীয় আছে। সেই ভোটগুলো গেল কোথায়? দুপুর ৩টা পর্যন্ত ভোট ছিল ৩০-৩৫ শতাংশ। ১ ঘণ্টায় ৫১ শতাংশ কীভাবে হয়? এই কমিশনের ওপর আস্থা রাখার আর কোনো কারণ নাই। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে সঠিক কাজ করেছে। আর আমরা প্রমাণ করেছি এই কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেওয়া উচিত হবে না।’
ভোটের ফলাফল আগেই নির্ধারিত ছিল বলে অভিযোগ করে লাঙ্গলের প্রার্থী বলেন, ‘সরকারি সংস্থাগুলো নির্বাচনের ফলাফল পাল্টে দিয়েছে। আওয়ামী লীগ শুধু আমাকে টার্গেট করে ফলাফল ঘোষণা করেছে। ভোটকেন্দ্রগুলোতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে প্রিসাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তা, পুলিশসহ অন্যরা ছিল অসহায়।’
জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘আমার পক্ষে যে ভোট দেখানো হয়েছে তা আমার একটি ওয়ার্ডের ভোটের সমান। আমাদের ৩০টি ওয়ার্ডে জাতীয় পার্টি প্রায় ১৫০ সদস্যবিশিষ্ট ৩০টি কমিটি আছে। যুব সংহতিসহ অন্যান্য সংগঠনেরও কমিটি আছে। এই ভোটগুলো কোথায় গেল?’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে