বরগুনার বেতাগীতে ছুরিকাঘাতে মো. সালাউদ্দীন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার মোকামিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দীন দক্ষিণ বড় মোকামিয়া এলাকার সহিদুল ইসলামের ছেলে। তিনি বেতাগী সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সালাউদ্দীন সন্ধ্যার দিকে মোকামিয়া লঞ্চঘাট এলাকায় যান। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় মুনসুর ব্যাপারীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ড হয়। একপর্যায়ে মুনসুর ছুরি দিয়ে সালাউদ্দীনকে আঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন সালাউদ্দীনকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. রওনক জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৮টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’
নিহত সালাউদ্দীনের চাচাতো ভাই মো. মাহাবুব আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় মোকামিয়া লঞ্চঘাট এলাকায় গেলে মুনসুর আমার চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করে। এর আগেও মুনসুর সালাউদ্দীনের বাবাকে মারধর করে।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এই হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে