বরগুনার আমতলীতে ট্রাকের ধাক্কায় সোহরাফ হাওলাদার (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকঝুড়ি সড়কের সাতধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহরাফ উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে। আজ মঙ্গলবার তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহরাফ হাওলাদার পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। সেখানে দিনমজুর হিসেবে বিভিন্ন কাজ করতেন। গতকাল সোমবার রাত সাড় ১০টার দিকে ছেলে মামুনকে (১০) নিয়ে ঢাকা উদ্দেশে মোটরসাইকেলে করে আমতলী যাচ্ছিলেন। পথিমধ্যে মানিকঝুড়ি সড়কের সাতধারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল সড়কের পাশে পড়ে যায়। সোহরাফ গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসক অমিত সোহরাফকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সোহরাফের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের চাচা আসাদ হাওলাদার বলেন, ভাতিজা সোহরাফ তাঁর ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশে মোটরসাইকেলে করে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে মানিকঝুড়ি সড়কের সাতধারা নামক স্থানে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অমিত বলেন, হাসপাতালে আনার আগেই সোহরাফ মারা গেছেন।
ওসি আরিফুল ইসলাম বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সোহরাফের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে