
ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে একটি ট্রলারে ডাকাতের হামলার ঘটনা ঘটেছে। ডাকাতের হামলা থেকে বাঁচতে মিজানুর রহমান মাঝি (৫৪) ও মো. রাব্বি (১৬) নামের দুই জেলে নদীতে ঝাঁপ দিলে তাঁরা পানিতে ডুবে মারা যান। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।
জানা গেছে, নিহত দুজনের বাড়ি উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরফকিরা খেজুরগাছিয়া বেড়িবাঁধ এলাকায়। এ ঘটনায় আরও চার জেলে আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের দিকে মিজান মাঝি ও তাঁর ভাতিজাসহ ছয় জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যান। রাতে ঢালচরসংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করার সময় ছয়-সাতজনের একটি ডাকাতের দল ট্রলার নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে জাল, মাছসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলা থেকে বাঁচতে ট্রলারে থাকা ছয় জেলে নদীতে ঝাঁপ দেন। এতে মিজান মাঝি ও তাঁর ভাতিজা পানিতে ডুবে মারা যান। বাকি চার জেলে আহত হন। পরে অন্য একটি জেলেদের ট্রলার এসে তাঁদের উদ্ধার করে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে আজ রোববার আজকের পত্রিকাকে জানান, পরিবার থেকে কোনো অভিযোগ না পাওয়ায় দুই জেলের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে