বরিশাল ডাক বিভাগের দুই কর্মচারীকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন সাব পোস্ট মাস্টার সহিদুল ইসলাম ও আর্মগার্ড আলাউদ্দিন। সম্প্রতি তাদের বরখাস্ত করেছেন বরিশালের প্রধান পোস্ট মাস্টার আবদুর রশিদ।
তিনি বলেন, গ্রাহকদের অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ পাওয়ার পর বিভাগীয় তদন্ত হয়। তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, সহিদুল ও আলাউদ্দিন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের পোস্ট অফিসে কর্মরত ছিলেন। তখন পোস্ট অফিসে লাভজনক ডিপোজিট বিনিয়োগের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেন। ওই টাকা জমা না দিয়ে তারা আত্মসাৎ করেন। এতে মোট টাকার পরিমাণ ৮ কোটি টাকা হবে বলে জানা গেছে।
প্রতারিত কয়েকজন গ্রাহক বিষয়টি পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে লিখিত অভিযোগ করেন। ডাক বিভাগের খুলনা কার্যালয়ের একটি দল তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে সহিদুল ও আলাউদ্দিনকে বরখাস্ত করা হয়। তবে সহিদুল টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেছেন, ‘প্রধান পোস্ট মাস্টার অন্য কারণে ক্ষুব্ধ হয়ে তাকে সাময়িক বরখাস্ত করেছেন।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে