সাত বছরের শিশুর গলায় ছুরি ধরে ঘরে থাকা ঈদবাজারের ৭ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বরগুনার আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলা কলাগাছিয়া গ্রামের কালু হাওলাদারের স্ত্রী লিপি বেগম ব্রেইন টিউমারে আক্রান্ত। স্বামী সর্বস্ব হারিয়ে ঢাকায় ফেরি করে লুঙ্গি, কাপড় বিক্রি করেন। বাড়িতে অসুস্থ স্ত্রী লিপি বেগম (৩৫) দুই ছেলে লিমন (১৪) ও ইমাম হোসেনকে (৭) নিয়ে থাকেন। কিছুদিন আগে ঈদবাজার করতে স্বামী কালু হাওলাদার স্ত্রীর কাছে ৭ হাজার টাকা পাঠান। বৃহস্পতিবার লাইলাতুল কদর রাতে বড় ছেলে লিমন মসজিদে নামাজ পড়তে যায়। ওই ফাঁকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাত দল পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে।
ডাকাতেরা লিপি বেগমকে অসুস্থ অবস্থায় দেখে ৭ বছরের ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার না দিলে শিশু ইমামকে হত্যার হুমকি দেয় ডাকাতেরা। ছেলেকে রক্ষায় অসুস্থ লিপি বেগম তাঁর কানে থাকা স্বর্ণের দুল খুলে দেন। পরে ডাকাত দল ঘরের ট্রাংক ভেঙে ঈদবাজারের ৭ হাজার এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে দাবি করেন লিপি বেগম।
লিপি বেগম বলেন, ‘ঘরের পেছনের দরজা ভেঙে তিন ডাকাত ঘরে ঢুকে আমাকে লাথি দেয়। আমাকে অসুস্থ দেখে তারা আমার ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। টাকা ও গয়না না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমি ছেলেকে রক্ষায় কানের দুল খুলে দেই। পরে তারা ট্রাংক ভেঙে ঈদবাজারের ৭ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে