বরিশালের আগৈলঝাড়ায় তিন নারীসহ পাঁচ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামের রনজু মোল্লা, মোস্তফা মোল্লা, নারগিস বেগম, রুমা বেগম ও বুলু বেগম।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, ২০১৬ সালের একটি জেনারেল রেজিস্ট্রার (জিআর) মামলায় পলাতক ছিলেন গ্রেপ্তার আসামিরা। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সুজনকাঠি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
জহিরুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম, এসআই মিল্টন মণ্ডল, এসআই মোশারফ এবং এএসআই অনুপম। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে