
পটুয়াখালীতে সরকারি কম্বল ও ক্রীড়াসামগ্রী আত্মসাতের অভিযোগে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত কবির খান বাদী হয়ে গত সোমবার রাতে সদর থানায় মামলাটি করেন। মামলার বাকি দুই আসামি হলেন হেলেনের ছেলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজ হোসেন তালুকদার এবং পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহিন হোসেন তালুকদার। হেলেন জেলা মহিলা লীগের সভাপতি।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা সরকারি ২ হাজার ২০০ কম্বল ও ক্রীড়াসামগ্রী বিতরণ না করে বাসায় মজুত করে রাখেন। এ তথ্যের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চন্দন করসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ওই বাসায় গেলে সেখানে তা আর পাননি। পরে খবর পাওয়া যায় পৌরসভার ডাম্পিং জোনসংলগ্ন ছাইচ্চার খালের পাশে কিছু সামগ্রী ফেলে রাখা হয়েছে। সেখানে উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে ২৫টি কম্বল, তিন জোড়া ক্রিকেট প্যাড ও দুটি হেলমেট জব্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে। পুলিশ এ বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ নেবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৮ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে