কয়েক দিনের ব্যবধানে ভোলার তিন উপজেলায় রাসেল ভাইপার সাপের দেখা মেলায় জেলাটির বিভিন্ন এলাকায় এ সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, স্থানভেদে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত এ সাপটি জেলায় এর আগে দেখা মিললেও সেগুলো ধরে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়। তবে এবার আর বন বিভাগকে খবর না দিয়ে আতঙ্কিত জনগণ সাপগুলোকে পিটিয়েই মেরে ফেলেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, গত রোববার জেলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় একটি বাড়ির শৌচাগারে এ সাপ দেখা যায়। সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন লোকজন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে।
গত মঙ্গলবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের একটি বসতবাড়ির পাশের রাস্তায় দেখা মেলে রাসেল ভাইপার সাপের।একই দিন রাতে জেলার দৌলতখান উপজেলার ভবানীপুরে একটি বাড়ির খাটের নিচে গর্তে লুকিয়ে থাকা রাসেল ভাইপারের দেখা মেলে।এ সাপ দুটিও পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা। জেলায় একের পর এক রাসেল ভাইপার ধরা পড়ায় আতঙ্ক বিরাজ করছে প্রতিটি এলাকায়।
স্থানীয় কয়েকজন বলছেন, ‘বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবেই এ সাপের দেখা মিলছে।’ ভবানীপুরের বাসিন্দা জালু মাঝি বলেন, ‘সাপটি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে প্রতিবেশীদের ডেকে এনে সাপটিকে পিটিয়ে মেরে ফেলি। সাপটির পেটে বাচ্চা ছিল।’
এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে