
বরিশালের মুলাদীতে প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধের জেরে সংঘাতের শঙ্কায় একটি বিদ্যালয়ে তালা দেওয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছে ২ শতাধিক শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার পূর্ব নাজিরপুর গ্রামের জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ে তালা দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে চাবি জমা দেন প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এমপিওভুক্ত নয়। শুরু থেকে এর যাবতীয় খরচ বহন করছিলেন আওয়ামী লীগ নেতা আবু হানিফ। তাঁকে প্রতিষ্ঠাতা হিসেবে এলাকার সবাই জানেন। এখন উপজেলা বিএনপির সদস্য মো. কুতুব উদ্দীন নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে বিদ্যালয়ে হানিফের প্রবেশে নিষেধাজ্ঞা দেন।
শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, দুজন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করায় স্থানীয়দের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে। এতে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। তাই শিক্ষকেরা বিদ্যালয় বন্ধ করে প্রশাসনের কাছে চাবি হস্তান্তর করেছেন।
এ ব্যাপারে কুতুব বলেন, ‘বরিশাল শিক্ষা বোর্ড যাচাই-বাছাই করে আমাকে প্রতিষ্ঠাতার স্বীকৃতি দিয়েছে। বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়ে আবু হানিফের পরিবর্তে আমাকে নিয়ে কাজ করতে বলেছি। তিনি বিদ্যালয় বন্ধ করেছেন কি না, জানা নেই।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ করে আবেদনসহ চাবি জমা দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে