
ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাইদুর রহমান (৪৭) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঢাপড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান ঝালকাঠি জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং তাঁর স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাইদুর রহমান বরিশাল থেকে মোটরসাইকেল চালিয়ে ঝালকাঠি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ছিটকে পড়ে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে পাঠানো হয়েছিল। তাঁর মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, ঝালকাঠি থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হলে তিনি মারা যান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে