
ভোলার চরফ্যাশনে হামলা চালিয়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আবু বকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আল আমিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ ও সদস্যসচিব মো. মুনতাসির আলম চৌধুরী রবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার রাতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আল আমিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জেরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আবু বকরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আল আমিনের হামলায় মাসুদ (৩৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হন। আহত হন ওই পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ আরও অন্তত ছয়জন। মাসুদ ওই এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার সাভারে ব্যবসা করতেন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে