
বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও তালাবদ্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সংগঠনের এক নেতা। এর আগে গতকাল রোববার উপজেলার উত্তর বিজয়পুর গয়নাঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
সংগঠনের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অভিযোগে বলেন, তিন মাস আগে উপজেলার উত্তর বিজয়পুর গয়নাঘাট ব্রিজ এলাকায় জনৈক নুরুল ইসলাম ব্যাপারীর কাছ থেকে লাকায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। ঘরটিতে ৩০টি চেয়ার, টেবিলসহ নগদ ১ লাখ ৪৭ হাজার ৭৩২ টাকা ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র ছিল।
গতকাল সকাল ১০টার দিকে দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল ব্যাপারী ও তাঁর স্ত্রী উপজেলা মহিলা দলের সদস্য ফিরোজা বেগমসহ তাঁদের সাত-আটজন লোক দা, কুড়াল নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালান। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুর করে নগদ টাকা ও কাগজপত্র লুট করে নিয়ে যান।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে মালামাল বের করে কক্ষ তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় নুরুল আমিন নামে গণঅধিকার পরিষদের এক নেতা লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে ওসির এ বক্তব্য প্রত্যাখ্যান করে নুরুল আমিন বলেন, ‘কার্যালয়ে সাইনবোর্ড রয়েছে। সেখানে আমাদের নম্বর রয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকলে আমাদের কল করে মালামাল সরিয়ে নিতে বলত। কিন্তু তা না করে কার্যালয় ভাঙচুর করে মালামাল তছনছ ও লুট করে তালাবদ্ধ করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে