
বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম ওরফে মহিদুলকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা ও জমি ব্যবসায়ী ভুক্তভোগী উজ্জ্বল কুমার রাহা বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে আগৈলঝাড়া সদরে ওষুধ কিনতে আসি। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিদুল ইসলাম ফোন করে কালীখোলায় তাঁর ব্যক্তিগত কার্যালয়ে যেতে বলেন। সেখানে গেলে মহিদুল লাঠি দিয়ে মারধর করলে আমি মাটিতে লুটিয়ে পরে যায়।’
তিনি বলেন, মহিদুলের সঙ্গে ছিলেন মিজান মোল্লা, শাহাদাত বিশ্বাসসহ ৮-১০ জনের একটি দল। এ সময় তারা তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে মহিদুলের ব্যক্তিগত কার্যালয়ে আটক রাখেন। হামলাকারীরা উজ্জ্বলের পকেটে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। পরে ওইদিন (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উজ্জ্বল রাহা তাঁর স্ত্রী শিখা রানী সরকারকে ফোন করে ৫০ হাজার টাকা নিয়ে আগৈলঝাড়া বাজারের কালী খোলায় পুরোনো মুক্তিযোদ্ধা অফিসে আসতে বলেন। পরে স্ত্রী শিখা সরকার উপজেলা সদরের কালীখোলা তাদের কাছে এসে কান্নাকাটি করে নগদ ১০ হাজার টাকা দেয়। পরে ৪০ হাজার টাকা দেওয়ার শর্তে তাঁকে ছাড়িয়ে নেন। এ সময় তারা তাঁর ফোনের মেমোরি কার্ড খুলে রেখে দেন।
এ ঘটনা নিয়ে এলাকায় জানাজানির পরে তোলপাড় শুরু হয়। জানাজানির পরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক দলের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুলকে দলের সাংগঠনিক পদ থেকে গতকাল মঙ্গলবার বহিষ্কার করা হয়।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাতুল ইসলাম শাহেদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুলকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৫ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে