পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে হূমায়রা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মহিপুর সদর ইউপির মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। হূমায়রা উপজেলার বালীয়াতলী ইউপির হাসানের মেয়ে।
মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, গত বুধবার বাবা-মায়ের সঙ্গে মহিপুরের ওই গ্রামে নানা হানিফ সরদারের বাড়িতে বেড়াতে আসে শিশুটি। আজ দুপুরে শিশুটিকে ঘরে রেখে মরিচ খেতের পরিচর্যায় যান শিশুর মা। খেত থেকে ঘরে ফিরে হূমায়রাকে দেখতে না পেয়ে পাশের বাড়ির পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্বজনদের ধারণা, পুকুরের পাশে খেলার ছলে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।
মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার বলেন, ‘বিষয়টি কেউ আমাদের অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে