রাজধানী থেকে অপহৃত মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। সে রাজধানীর সোয়ারীঘাট এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে। আজ রোববার বরিশাল র্যাব-৮ এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক অমিত হাসান জানান, গতকাল শনিবার রাতে র্যাব-৮ ও র্যাব-২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর মোবাইলে পূর্ব পরিচয় সূত্রে শিশুটির মা শিশুটিকে নিয়ে অপহরণকারী হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে রাজধানীর সোয়ারীঘাট এলাকায় যান। অপহরণকারী শিশুটিকে চিপস কিনে দেওয়ার জন্য দোকানে নেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরও জানান, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় গত শনিবার রাতে র্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহৃত শিশুটি ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পর তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে