জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বরগুনায় পৌঁছেছে নৌবাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে খুলনার বিএমএস তিতুমীর নৌ ঘাঁটি থেকে যাত্রা শুরু করে বেলা সাড়ে ৩টার দিকে বরগুনার ছয় উপজেলায় পৌঁছায় নৌবাহিনীর পাঁচ শতাধিক সদস্য।
আগামীকাল বুধবার (৩ জানুয়ারি) থেকে ক্যাপ্টেন এম মাহবুবুর রহমানের নেতৃত্বে বরগুনায় দায়িত্ব পালন শুরু করবেন তাঁরা।
নৌবাহিনীর সদস্যরা ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা এবং ভোলাসহ উপকূলীয় ১৯টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. রফিকুল ইসলাম বলেন, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌবাহিনীর সদস্যরা এসেছেন। তাঁরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দেবেন, টহলে দেবেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন। এ ছাড়া কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে