
পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাশার স্মৃতি বাসটি ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে নিহত ১৭ জনের মধ্যে আটজনের বাড়ি ভান্ডারিয়ায়। বিকেল সাড়ে ৫টার দিকে নিহতদের মরদেহ বাড়িতে পৌঁছায়। এলাকার এতগুলো মানুষ দুর্ঘটনায় একই দিনে মারা যাওয়ায় বাড়িতে বাড়িতে স্বজনদের কান্না ও আহাজারি করতে দেখা গেছে।
ভান্ডারিয়ার নিহত আটজন হলেন ভান্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. সালাম মোল্লা, তাঁর ছেলে শাহীন মোল্লা, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওষুধ ব্যবসায়ী তারেক মাহামুদ, ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের রাবেয়া বেগম, ২ নম্বর নদমূলা ইউনিয়নের সুমাইয়া, ৩ নম্বর তেলীখালী ইউনিয়নের সাদিয়া, ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের আবুল কালাম ও তার মা রহিমা বেগম।
বাসটিতে ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কাঠালিয়া ও রাজাপুরের যাত্রী বেশি ছিল বলে জানা গেছে। এর মধ্যে ভান্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একই পরিবারের তিন জনের মধ্যে দুই জনই মারা গেছেন। এ ছাড়া ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের আবুল কালাম ও তার মা রহিমা বেগম একই দুর্ঘটনায় মারা গেছেন।
ভান্ডারিয়া পৌরসভার মেয়র ফাইজুর রশিদ খসরু এবং উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। নিহতের পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে তাঁরা খোঁজ নিয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে