
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ফেসবুকে কটূক্তি করায় বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন বাদী হয়ে আজ রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।
ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলা গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।
মামলার আসামিরা হলেন বাকেরগঞ্জের নলুয়া গ্রামের সাব্বির হোসেন, বিহারীপুর গ্রামের সায়েক আহমেদ, ভরপাশা গ্রামের গোলাম কিবরিয়া ও ভবানীপুর গ্রামের নাইম আহমেদ শুভ।
অভিযোগে উল্লেখ করা হয়, মেয়র লোকমানসহ পাঁচ আসামি তাঁদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে বাদীর (লিমন) ছবি এডিট করে তাঁর নামে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করেন। মেয়র লোকমান ডাকুয়া জালজালিয়াতি করে এক হিন্দু নারীর জমি দখল এবং উপজেলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনুর মেয়েকে এসএসসি পরীক্ষাকেন্দ্রে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে কেন্দ্রসচিব ও হল সুপার বহিষ্কারে ঘটনা গণ্যমাধ্যমে প্রকাশ করায় লিমন আসামিদের রোষানলে পড়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে