
বরিশালের মেহেন্দীগঞ্জে জাফর সরদার (২০) নামে এক মাদ্রাসাছাত্রকে আটকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগীর বাবা মো. আলী সরদার বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর আগে সোমবার উপজেলার ঘুলিঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জাফর সরদার মেহেন্দীগঞ্জের ভঙ্গা গ্রামের মো. আলী সরদারের ছেলে এবং কাজিরহাট ইসলামিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগীর বাবা মো. আলী সরদার বাদী হয়ে থানায় মামলা করেছেন।
গতকাল সোমবার রাতে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ঘুলিঘাট বাজার এলাকায় একটি বাগানের মধ্যে আটকে তাকে নির্যাতন করা হয়।
অভিযোগে জানা যায়, উপজেলার আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দীন খোকন খানের আলিশান বাড়ি ও মার্কেটের ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তার লোকজন জাফর সরদারকে রাতে সুপারি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় রাত ৩টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাতেই মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাদী মো. আলী সরদার জানান, সন্ধ্যায় তার ছেলে জাফর গাবতলী বাজারে চুল কাটাতে যায়। রাত ৯টার দিকে বাড়ির ফেরার পথে ঘুলিঘাট বাজারের কালভার্ট এলাকায় পৌঁছালে ইয়ামিন খান, লিমন ও আসিব হাওলাদারসহ ৮-১০ জন তার পথরোধ করে মারধর শুরু করে। তারা সবাই ইউপি চেয়ারম্যান খোকন খানের লোক।
একপর্যায়ে জাফর দৌড়ে বাঁচতে চাইলে হামলাকারীরা তাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা তাকে বাজারের কাছে একটি বাগানের মধ্যে সুপারি গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন চালায়। সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে জাফরকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কোহিনুর করিম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার দিবাগত রাত ৩টার দিকে জাফর সরদারকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম রয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে